1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে এক কিলোমিটার রাস্তার সংস্কার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

কালকিনিতে স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে এক কিলোমিটার রাস্তার সংস্কার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি।। লাইভনিউজ ডেস্ক-
দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন কালকিনি উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন এর সদস্যরা। তাঁরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এক কিলোমিটার একটি রাস্তার সংস্কারের কাজ শুরু করেছেন। তাদের এ উদ্যোগের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসি।
সরেজমিনে গিয়ে দেখাযায়, পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনকারী রাস্তাটি দীর্ঘদিন ধরেই খানাখন্দের কারনে চলাচলের অনুপযোগী ছিল। জরুরি প্রয়োজনে গ্রামের মানুষকে অন্তত তিন কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হতো। এই দুর্ভোগ দূর করতে বারবার জনপ্রতিনিধি ও সরকারি অফিসে ধরনা দিয়েছিলেন এলাবাসি কিন্তু গত ৬ মাসে কেউ রাস্তার সংস্কারে এগিয়ে আসেনি। পরে এলাকার যুবকদের নিয়ে গঠিত প্রবাসী ফিরোজমাহমুদ বুলু বেপারীর প্রতিষ্ঠিত শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের সদস্যরা রাস্তা সংস্কারে এগিয়ে আসে । রাস্তাটি সংস্কারের পর উপজেলার বাশগাড়ি ইউনিয়নের সাথে পশ্চিম শিকারমঙ্গলের লোকজনের চলাচলের দুর্ভোগ দূর হবে, পাশাপাশি তারা সময় ও অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। রাস্তাটির উভয় পাশে আবাদি জমি এবং জলাভূমিতে মাছের চাষ আছে। গ্রামবাসী আরও ভালোভাবে জমিতে ফসল বিপণন করতে পারবেন এবং জলাভূমিতে মাছ উৎপাদনের করতে পারবেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন বেপারী বলেন, শুধু কালকিনিতে নয়, সারা দেশের চিত্র প্রায় একই রকম। দেশের বহু স্থানে বহু সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেগুলো ঠিক করার উদ্যোগ নেই। ভুক্তভোগীদের আবেদন-নিবেদনেও কোনো কাজ হয় না। কর্তৃপক্ষ যখন দায়দায়িত্ব নেয় না, জবাবদিহিও করতে হয় না, তখন বাধ্য হয়ে জনগণের কাজে নেমে পড়া ছাড়া আর উপায় কী! পশ্চিম শিকারমঙ্গল গ্রামের বাসিন্দারা ও “শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন এর সদস্যরা সেই কাজটি করে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। এটা প্রশংসাযোগ্য, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন