1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে বেদে সম্প্রদায়ের পাশে জেলা পুলিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ কলমায় খোলা আকাশের নিচে মাদ্রাসার পাঠদান নির্মাণকাজে বাধার অভিযোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পঞ্চগড় পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব ৩ জনকে কান ধরে উঠবস হজের সফরে মারা গেলে কি ‘লাব্বাইক’ ধ্বনি দিতে দিতেই পুনরুত্থান ঘটবে? ১২০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ রাজনৈতিক পরিচয় দেখে অপরাধীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

শিবচরে বেদে সম্প্রদায়ের পাশে জেলা পুলিশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক- মাদারীপুর।।

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর কল্যাণে উত্তরণ ফাউন্ডেশনের সহযোগিতায় ও মাদারীপুর জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে খাদ্য সহায়তা কর্মসুচির বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে তিনটা থেকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের একটি বেদে পল্লীতে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শিবচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিবচর উপজেলা করোনা ভাইরাসের মারাত্মত ঝঁকিতে থাকায় আজ ১২ দিন ধরে জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে।শিবচরের পুরো এলাকায় পুলিশ পাহাড়ায় রেখে মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

এদিকে শিবচর উপজেলায় প্রতিটি হাট বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান, যান বাহন টানা ১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে অসহায় ও নিন্ম শ্রেনীর মানুষের অনেক কষ্ট হচ্ছে।

মাদারীপুর জেলা পুলিশ শিবচর উপজেলার পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর ৬০ টি পরিবারের মধ্য পরিবারকে ১০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তৈল,১ কেজি লবন,১ কেজি আলু সম্বলিত একটি প্যাকেজ দেওয়া হয়

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ।

এ সময় মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মাদারীপুরের কোথাও কেউ না খেয়ে থাকবেনা। আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার চেষ্টা করবো ۔۔এ সময় তিনি আরো বলেনা করোনা ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও আড্ডা বা চা এর দোকানে ভিড় করা যাবে না। সবাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
۔

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন