1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৬ হাজার পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে ৬ হাজার পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৬৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো. হাফিজুল শরীফ, ডেস্ক রিপোর্ট।।

মাদারীপুরে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের উদ্যোগে ছয় হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শহরের পৌর অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জল, কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই।

পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন’ এটি একটি জণকল্যাণমূলক ফাউন্ডেশন। এর সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। জাতির ক্রান্তিকালে তিনি হতদরিদ্র অসহায় মানুষের পাশে আছেন। তিনি মাদারীপুরের সন্তান। মাদারীপুর – ৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

খালিদ হোসেন ইয়াদ আরও বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিছুদিন পূর্বে ৮ হাজার হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, গ্লভস বিতরণ করেছি। সর্বশেষ মাদারীপুরের অসহায় দরিদ্র মানুষের জন্য ৬ হাজার লোকের খাবার বিতরণ করছি। এর মধ্যে ৪ হাজার মাদারীপুর, ২ হাজার রাজৈর ও কালকিনির জন্য। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ও ২টি সাবানসহ ১০ কেজির খাদ্য সমাগ্রী ছয় হাজার পরিবাবের মাঝে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন