1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘তারা যেন প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

‘তারা যেন প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১০২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাম্প্রতিক সময়ে দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে ধর্ষণের ঘটনা। সিলেটে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ কিংবা বেগমগঞ্জের ঘটনা। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে দ্বিতীয় দিনের মতো ধর্ষণবিরোধী বিক্ষোভ চলছে। শিল্প-সাহিত্য-সংগীত ও তারকা অভিনয়শিল্পীরাও নিজস্ব ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনার জন্য প্রতিবাদ জানিয়ে জনসমুদ্রের সামনে ধর্ষকদের শাস্তি দাবি করেছেন সঙ্গীতশিল্পী, জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে শাওন লেখেন, ‘মৃত্যুদণ্ড কিংবা ক্রসফায়ার, কোনো শাস্তিই যথেষ্ট নয় অমানুষগুলোর জন্য। এত সহজে তাদের মরে যেতে দিলে তো হবে না! ধর্ষকের এমন কঠিন শাস্তির বিধান হোক যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে।’

‘স্বাধীনতা স্তম্ভের নিচে বিশাল জনসমুদ্রের সামনে সেই ভয়াবহতম শাস্তি কার্যকর হোক, সবগুলো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হোক যেন প্রত্যেকটা সম্ভাব্য ধর্ষক শিউরে উঠে। আর কোনো নপুংসকের কল্পনাতেও যেন ধর্ষণের চিন্তা না আসে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন