1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌদি প্রবাসী যাত্রীদের জন্য আসন সংখ্যা বাড়ানো হয়েছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সৌদি প্রবাসী যাত্রীদের জন্য আসন সংখ্যা বাড়ানো হয়েছে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সৌদি আরব প্রবাসীদের জন্য সে দেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের জন্য ঢাকা থেকে সৌদি আরবে যাওয়া বিমানের ক্ষেত্রে প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ যাত্রী পরিবহন করার বাধ্যবাধকতা ছিল।

ঢাকা থেকে দ্রুত সৌদি আরব ফেরত যাওয়ার স্বার্থে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এই নিয়ম শিথিল করেছে।

এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের একটি আসন ব্যতীত সকল আসনে যাত্রী পরিবহন করা যাবে।

এতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতিপ্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশে দূর হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরোনো টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনো রকম চার্জ ব্যতীত আসন বরাদ্দ করেছে।

যাত্রী ব্যতীত অন্য সকলকে এয়ারলাইন্স অফিসে না যাওয়ার বা ভিড় না করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন