1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যোগীর রাজ্যে রাহুলকে ‘গলাধাক্কা’, পরে আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

যোগীর রাজ্যে রাহুলকে ‘গলাধাক্কা’, পরে আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

উত্তর প্রদেশের হাথরসে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। রাহুলের অভিযোগ, আটকের আগে তাকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হাথরসের নির্যাতিতার বাড়ি যেতে না দিয়ে রাহুলকে মাঝপথ থেকেই আটক করা হয়েছে। তার আগে পথের মধ্যেই পুলিশের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলে, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’ পাল্টা রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’

এ দিন প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেস নেতা-নেত্রীদের একটি প্রতিনিধি দল হাথরসের পথে রওনা হয়। মাঝপথে তাদের প্রথমে আটকে দেওয়া হয়। কিন্তু নাছোড় রাহুল-প্রিয়ঙ্কাও। তারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটেই রওনা দেন হাথরসের দিকে।

রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও। দিল্লি-উত্তর প্রদেশ হাইওয়ের উপরেই তাদের কনভয় আটকে দেওয়া হয়।

রাহুল-প্রিয়াঙ্কা ঘোষণা দিয়ে হাথরসে রওনা দেন। কিন্তু বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে যোগী সরকার। তাতেও কর্মসূচি বাতিল করেননি কংগ্রেস নেতা-নেত্রীরা।

রাহুল-প্রিয়াঙ্কার কনভয় গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। সেখানে গাড়ি থেকে নেমে উত্তর প্রদেশ-দিল্লি হাইওয়ে ধরে হাটতে শুরু করেন তারা।

কিছু দূরে এগোনোর পরেই রাহুল-প্রিয়াঙ্কাদের আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। রাহুলকে গলাধাক্কা দিতেও দেখা যায় পুলিশকে। পরে আটক করা হয় কংগ্রেস এমপিকে।

দলবদ্ধ ধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে দলিত নারীর মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। দেশটির একাধিক জায়গায় হাথরসের ঘটনাকে সামনে এনে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন