1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

র‌্যাব-১০ পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৪

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকা জেলার গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, শ্যামপুর ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবা ও চোলাই মদসহ আটক ০৪

গত ২৪/০৯/২০২০ খ্রিঃ আনুমানিক ১৭.১০ ঘটিকার সময় র‌্যাব- ১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর চৌধুরী এর নেতৃত্বে রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন ৩৪ করাতিটোলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল(২৩), পিতা- মোঃ আলমগির হোসেন, সাং- ৩৪/এ ইস্কন মন্দির গলি, স্বামীবাগ,থানা- গেন্ডারিয়া, ঢাকা’কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এছাড়া একইদিন আনুমানিক ২৩.২০ ঘটিকায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুভাড্যা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজল(৪৪), পিতা- মৃত জব্বার সদ্দার্র, সাং- বাইশারী, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল, নামের একজনকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ সময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ ২,১০০/- টাকা জব্দ করা হয়। এরপূর্বে আনুমানিক ২০.০৫ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মহরম আলী(৩৮), পিতা- মৃত খালেক কাজী, সাং- শেখর, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর,কে ৫৫ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন। এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল ফোন ও নগদ ৮০০/- টাকা জব্দ করা হয়।

এছাড়া একইদিন আনুমানিক ২৩.২৫ ঘটিকায় সিপিসি- ১, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি এর নেতৃতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জাবেদ আলী (৩০), পিতা- মৃত রমজান আলী, সাং- বড়পার তালতলা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন