1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে ৪ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে মঙ্গলবার দুপুরে ৪ টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় লাইসেন্স ও সেবাসমূহের মূল্য তালিকা না থাকায় অ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার, নিউ মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার, শিবচর স্কায়ার ডায়াগনষ্টিক সেন্টার ও খান ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা প্রদান করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,’ লাইসেন্স ও সেবার মুল্য তালিকা না থাকাসহ নানা অসঙ্গতির কারনে তাদের জরিমানা করা হয়েছে। পুরো জেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন