1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে ফের দৈনিক সংক্রমণ ৬০ হাজার ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ভারতে ফের দৈনিক সংক্রমণ ৬০ হাজার ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একদিন বিরতি দিয়ে ফের ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমণ ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। একই সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি বৈশ্বিক দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

এই সময় জানায়, গত শুক্রবারই ভারতে একদিনে সংক্রমণ ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। এরপর থেকে অব্যাহত ছিল সেই ধারা। তবে স্বস্তি মেলে মঙ্গলবারের বুলেটিনে। এ দিন বলা হয়, দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের নীচে নেমেছে। কিন্তু বুধবারই তা আবার ৬০ হাজারের গণ্ডি ছাড়ায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৬১ হাজার মানুষ কভিড ১৯-এ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৭০৪ জনের।

ভারতে মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯১ জন।

করোনা শনাক্তের হিসাবে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই ভারতের অবস্থান। আর সাড়ে ৪৬ হাজার মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যকে একদিন পরেই টপকাতে পারে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন