1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালির ভয়াবহ লাশের মিছিলে একদিনেই ৭৯৩ জন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

ইতালির ভয়াবহ লাশের মিছিলে একদিনেই ৭৯৩ জন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৬০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সাতশ ৯৩ জন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫শ’ ৫৮ জন।

শনিবার (২১ মার্চ) ৭৯৩ জন নিয়ে দেশটিতে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার পাঁচশ জনে। আর আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৩ হাজার পাঁচশ ৮৭ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ছয় হাজার ৭২ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশটির উত্তরাঞ্চলের একটি শহরের মানুষ এই কঠিন সময়ের মধ্যেও খুঁজে পেয়েছে মুক্তি। উন্নত পরীক্ষা পদ্ধতি ও রোগীকে সতর্কতার সাথে আইসোলেশনে রাখার কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এলাকার মানুষের করোনায় আক্রান্তের সংখ্যা।

ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরে ভো শহর। গেল মাসে ভোয়ের তিন হাজার তিনশ জনগণের করোনা টেস্ট করা হয়। ফেব্রুয়ারির ২৩ তারিখে দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। হিসেব করলে জনসংখ্যার মাত্র তিন শতাংশ করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুরু থেকে শনাক্ত সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয় এবং কোথাও যাওয়া বা কারো সাথে দেখা করার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।

দু’সপ্তাহ পর বিশেষজ্ঞরা আবার পরীক্ষা করেন যেখানে করোনা পজিটিভের মাত্রা কমে দাঁড়ায় মাত্র ০.৪১ শতাংশ। চলতি মাসের ১৩ তারিখ থেকে এ পর্যন্ত একজন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি আরো একবার পরীক্ষা করা হয়েছে যেখানে কারো করোনা পজেটিভ আসেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন