1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৫ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন বাতিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

৫ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন বাতিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

পাঁচ প্রতিষ্ঠানের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষা প্রায় অর্ধেক কমে আসার মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত আলাদা পাঁচটি চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল, সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হসপিটাল, স্টেমজ হেলথ কেয়ার, থাইরোকেয়ার ডায়াগনস্টিক এবং চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।

এর মধ্যে স্টেমজ হেলথ কেয়ারকে কাতারের ভিসা প্রত্যাশীদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

চিঠিতে বলা হয়, ওই হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারকে কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে ব্যর্থ হয়েছে। সে জন্য আরটি-পিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো।

চিঠিতে আরও বলা হয়, হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করে আবারও অধিদপ্তরে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

এছাড়া আরটি-পিসিআর ও আমদানি করা কিটের অনাপত্তিপত্র ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নিতে হবে। অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন