1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৫ দফা দাবিতে টঙ্গীবাড়ীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

৫ দফা দাবিতে টঙ্গীবাড়ীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার, টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ থেকে মিছিল টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে দলটি।

উপজেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জের ২ (টঙ্গীবাড়ী- লৌহজং) নির্বাচনি আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা এম.এ.বারী, মুন্সিগঞ্জ জেলা এডুকেশন সোসাইটি সভাপতি মাওলানা হেমায়েতউদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ ইকবাল হোসাইনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন