1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৯ জেলায় নতুন ডিসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

৯ জেলায় নতুন ডিসি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নিজস্ব প্রতিবেদক

দেশের নয় জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকার ডিসি নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম। এছাড়া মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যাশোরে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খানকে নোয়াখালীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায়, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ছয় জেলার ডিসি সম্প্রতি যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় পদায়ন করা হয়েছে। একজন ডিসিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে। আর দুইজনকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

ঢাকার ডিসি আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব এবং নোয়াখালীর ডিসি তন্ময় দাসকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।

মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক এবং রাজশাহীর ডিসি মো. হামিদুল হককে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক করা হয়েছে।

যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এবং বগুড়ার ডিসি ফয়েজ আহমেদকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে।

এছাড়া মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন