1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই বছর ১ মাস ১৭ দিন পর মুক্ত খালেদা জিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দুই বছর ১ মাস ১৭ দিন পর মুক্ত খালেদা জিয়া

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অবশেষে ২ বছর ১ মাস ১৭ দিন পর কারামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। করোনা আতঙ্কের মধ্যে দলীয় নির্দেশনা উপেক্ষা করে তাকে একনজর দেখতে ঢল নামে নেতাকর্মীদের।

খালেদা জিয়ার মুক্তির খবরে বুধবার দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল আশপাশে অবস্থান নেন নেতাকর্মীরা।

দীর্ঘ দুই বছর পর নেত্রীকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন তারা। নেতাকর্মীদের হাসপাতাল চত্বরে ভিড় না করতে বারবার হ্যান্ডমাইকে অনুরোধ জানাতে দেখা যায় বিএনপি মহাসচিবকে।

এর আগে মঙ্গলবারই খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনের ফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন। সেই ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কারা অধিদপ্তরে পৌঁছায়।

পরে কারা অধিদপ্তরে মুক্তির প্রক্রিয়ার শেষ করে দুপুরের দিকে বিএসএমএমইউতে খালেদা জিয়ার মুক্তির চিঠি নিয়ে যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী। সব প্রক্রিয়া শেষ করে তাকে বিকেল সোয়া চারটায় মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।

দুইটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন