1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানসিক রোগী মজিরন বেওয়া'র সন্ধান চান তার পরিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মানসিক রোগী মজিরন বেওয়া’র সন্ধান চান তার পরিবার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা ।।

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া থেকে মজিরন বেওয়া (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক মহিলা হারিয়ে গেছে। তার সন্ধান চেয়ে হারিয়ে যাওয়া নারীর বড় ছেলে আঃ খালেক সাঘটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা গেছে,গত ২১শে জানুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে মজিরন বেওয়া কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

আত্মীয়স্বজন,সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং লিফলেট, হ্যান্ডবিল,পোষ্টারিং ও মাইকে প্রচারণা চালিয়েও মানসিক রোগী মজিরন বেওয়া’র কোনো সন্ধান পাওয়া যায়নি।

একপর্যায়ে গত ২৮ জানুয়ারী/২৪ ইং তারিখে মজিরন বেওয়া’র সন্ধান চেয়ে তার বড় ছেলে মো. আব্দুল খালেক সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, জিডি নং ১২৫৮।

মানসিক ভারসাম্যহীন মজিরন বেওয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের ছামছুল হকের স্ত্রী।

হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো,বেগুনি ও কালো রঙের শাড়ী,লাল সোয়েটার ও চাদর। তার গায়ের রং কালো,চুল ছোটো খাটো, পায়ে ছিলো স্যান্ডেল,উচ্চতা ৪ ফিট ৮ ইঞ্চি এবং ওজন ৪৫ কেজি,জাতীয় পরিচয় পত্র নং- ৫৫০৭৮৪৬৩৯১।

হারিয়ে যাওয়া মহিলা মজিরন বেওয়া’র বড় ছেলে মো. আব্দুল খালেক ও বোন মোছা. সেলিনা বেগম ও পরিবারের সদস্যরা ০১৭০৬~৯৪৩৭৭২ ও ০১৩০০~১২০৭৪৫ এই নাম্বারে যোগাযোগ সহ সন্ধান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন