1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রুবেলের প্রার্থিতা ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রুবেলের প্রার্থিতা ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন ৯নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল ইসলাম রুবেল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দিনায় ৯নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রার্থিতা ঘোষণা করেন।

রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরনবী নবু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওয়াব ফকির, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নয়ন, রানাগাছা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুন্নাহার রুমা, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নান্দিনা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, ৯নং রানাগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ খায়রুল প্রমুখ।

বক্তারা চেয়ারম্যান প্রার্থী রুবেলের বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবনের নানাদিক তুলে ধরে শুভ কামনা জানান এবং তাঁকে প্রচার-প্রচারণার পরামর্শ দেন।

চেয়ারম্যান প্রার্থী মো. আহসানুল ইসলাম রুবেল জানান, আমি নির্বাচিত হলে উন্নয়নবঞ্চিত জামালপুর সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সুগমকরণ, বেকারদের কর্মসংস্থান তৈরি, কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।

সভায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ, যুবমহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা গেছে, মো. আহসানুল ইসলাম রুবেল নান্দিনার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৫ভাই ২বোনের মধ্যে কনিষ্ঠ। তিনি নান্দিনা কলেজের সাবেক ভিপি এবং স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্রঐক্য সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বারবার বিএনপি-জামায়াতের হামলা মামলা ও নির্যাতনের শিকার হন। বিএনপির শাসনামলে তিনি একাধিকবার কারাবন্দীও হয়েছেন। তিনি সদর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য। বর্তমানে তিনি নান্দিনার বিএস ক্লাবের সভাপতি ও ৯নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন