1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুসংবাদ পেলে যে দোয়া পড়বেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

সুসংবাদ পেলে যে দোয়া পড়বেন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুখে-দুখে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে কখনও সুখ দেন, কখনওবা দুঃখ দিয়ে পরীক্ষা করেন অথবা মর্যাদায় উন্নীত করেন। ভালো সংবাদে যেমন আল্লাহর প্রশংসা করা কর্তব্য, তেমনি দুঃখজনক বিষয়েও তাঁরই কাছে আত্মসমর্পণ করা জরুরি। রাসুলুল্লাহ (স.) সর্বাবস্থায় আল্লাহ তাআলার মুখাপেক্ষী হতেন এবং দোয়া করতেন।

আনন্দের সংবাদে যে দোয়া পড়বেন— الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।’ (ইবনে মাজাহ: ৩৮০৩)

আর যদি কোনো অপছন্দনীয় কিছু দেখেন কিংবা দুঃখের কোনো খবর শুনবেন তখন বলবেন—الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ উচ্চারণ: ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’ অর্থ: ‘সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।’

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (স.) যখন কোনো পছন্দনীয় কিছু দেখতেন তিনি (উল্লিখিত প্রথম) দোয়াটি পড়তেন। আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তিনি (উল্লিখিত দ্বিতীয়) দোয়াটি পড়তেন।’ (ইবনে মাজাহ: ৩৮০৩)

এছাড়াও খুশির সংবাদে শুকরিয়ার সেজদা করা বা দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়া এবং ‘আল্লাহু আকবর’ তাকবির দেওয়া সুন্নত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সর্বাবস্থায় নবীজির সুন্নত অনুসরণের তাওফিক দান করুন। বান্দা হিসেবে সবসময় মহান প্রভুর মুখাপেক্ষী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন