1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সংসদে জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ আর কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এই ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবির মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ পাঁচ ধরনের পণ্য সরবরাহ করবে। এতেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

সরকারি দলের অপর সদস্য আনোয়ার হোসেন খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে (১ জালাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত) পাঁচ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ছয় কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন