1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তাপমাত্রার পারদ নামল পঞ্চগড় ৮.৭ ডিগ্রিতে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তাপমাত্রার পারদ নামল পঞ্চগড় ৮.৭ ডিগ্রিতে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসা হাড় কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। তীব্র শীতের দাপটে বেশি কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির মতো কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।

বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস একই ৮ দশমিক ৭ ডিগ্রি সেমলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেন।

thumbnail_IMG-20240109-WA0018

তিনি  বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে জেলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও মৃদু শৈত্য প্রবাহ বইছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

পুরো দিনজুড়ে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন সূর্য উত্তাপ ছড়াতে না পারায় আবহাওয়া অফিসের প্রদত্ত তাপমাত্রার তুলনায় শীত বেশি অনুভূত হচ্ছে। এমন অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের না হওয়ায় সরকারি-বেসরকারি অফিসে চাকরিজীবীরা আসলেও কাজকর্মে চলছে স্থবিরতা। শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ বের হলেও কাজ না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। রিকশা-ভ্যানচালক, দিনমজুর, কৃষিশ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন