1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভক্তদের মধ্যে একজন পাবেন আইফোন-১৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ভক্তদের মধ্যে একজন পাবেন আইফোন-১৫

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর ফেসবুকে এক ভিডিও বার্তায় দেশসেরা ওপেনার তামিম ইকবাল জানিয়েছিলেন, ‘তিনটি সহজ কাজ করলেই তার ভক্তদের মধ্যে একজন পাবেন আইফোন-১৫।’ কী সেই কাজ? সেটি ওই ভিডিওতেই জানিয়ে দেন তিনি।

দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর একটি ক্যাম্পেইনের প্রচারণায় ভিডিওটি প্রচার করতে দেখা যায় তামিমকে। ওই ঘোষণার ঠিক তিন মাস পর আবারও হাজির হলেন এই ক্রিকেটার। এবার জানালেন, ‘নগদ’-এর সেই ক্যাম্পেইন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি আইফোন-১৫।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ওই ব্যক্তির হাতে মোবাইল ফোনটি তুলে দেওয়ার একটি স্থিরচিত্র প্রকাশ করে তামিম লিখেছেন, মনে আছে তো, কথা দিয়েছিলাম? কথা কিন্তু রেখেছি! ‘১, ২, ৩ নগদে আইফোন-১৫’ ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন মো. মর্তুজ আলী। সেই বিজয়ীর হাতেই তুলে দিলাম আইফোন। অনেক অনেক অভিনন্দন তাকে। নগদকে সাথে নিয়ে সামনে আবারও আসবো এমন সব দারুণ প্রমিজ নিয়ে, সাথেই থাকুন।’

উল্লেখ্য, ২০২১ সালে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পান তামিম। চলতি বছরেই এই ক্রিকেটারের সঙ্গে আজীবনের জন্য চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন