1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিসিএলে দুই ম্যাচই ড্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিসিএলে দুই ম্যাচই ড্র

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের প্রথম রাউন্ডের দুই ম্যাচই ড্র হয়েছে। আজ শেষ দিনে সেঞ্চুরি করেন ইস্ট জোনের অমিত হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করে ইস্ট জোন। অমিত প্রথমে জাকের আলিকে নিয়ে ৭১, পরে শামসুর রহমান শুভকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন। অমিত করেন অপরাজিত ১০২ রান। ইস্ট জোন ৬ উইকেটে ২৪৯ রানে ডিক্লেয়ার করে। চতুর্থ ইনিংসে ৩৭০ রান তাড়া করতে নেমে সাউথ জোন ৩ উইকেট ৮০ রান তুললে দিনের খেলা শেষ হয়। প্রথম ইনিংসে ইস্ট জোন ৪০২ ও সাউথ জোন ২৮২ রানে অলআউট হয়েছিল।

সিলেটে সেন্ট্রাল জোন ও নর্থ জোনের ম্যাচ বৃষ্টির করণে তৃতীয় দিন পরিত্যক্ত হয়েছিল। আজ চতুর্থ দিনে খেলা মাঠে গড়ায়। আগের দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান নর্থের তাওহীদ হৃদয় এদিন আউট হন ১৬৫ রানে। তার ১৬৬ বলের ইনিংসে ছিল ১৩ চার ও ৮ ছক্কা। ২৭৭ রানে অলআউট হয় নর্থ জোন।

সেন্ট্রাল জোন ৪ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৫৪ রান তুললে দিনের খেলা শেষ হয়। এর আগে প্রথম ইনিংসে নাঈম ইসলামের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ২৮১ রান করেছিল সেন্ট্রাল জোন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন