1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেনীতে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ নবীজির স্মৃতিবিজড়িত মদিনার সেই কূপগুলো জাতীয় বাজেটে বিনিয়োগবান্ধব, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা

ফেনীতে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৪৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা এবং তার ট্রাক্টর চালক রিয়াদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সোনাগাজী উপজেলার কেরামতিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ইমাম হোসেন সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এবং রিয়াদ তার মালিকানাধীন ট্রাক্টর চালক। গ্রেফতার দু’জনই কেরামতিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার বিকেলে এক কিশোরী থানায় হাজির হয়ে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী এলাকার বাসিন্দা ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করে। খবর পেয়ে সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হাসানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম হোসেন ও তার ট্রাক্টর চালক রিয়াদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, কিশোরীর অভিযোগ শুনে এএসপি স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাই। এ ঘটনায় স্থানীয় ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। পরে ভুক্তভোগীর বাবা থানায় আটক ২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে তাদেরকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ইমাম হোসেন নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার হয়। তাহলে তাকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন