1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

আগামী সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয় জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তবে এ জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। বুধবার রাজধানীতে অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে। আগামী ২০ জুলাই থেকে সারাদেশের সব স্কুল-কলেজ গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। পাঠ্যসূচি অনুসারে ২০ জুলাই শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত এ ছুটি চলার কথা। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের স্বার্থে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হবে। এ বছর শীতের ছুটির সঙ্গে এ ছুটি সমন্বয় করা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে হবে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা।

আন্দোলনরত শিক্ষকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেল ৩টায় বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী । সেখানে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে দীর্ঘ আলোচনা শেষে চারটি সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্তগুলো হলো-

১. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।

২. নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়।

৩. গ্রীষ্মকালীন ছুটি বাতিল, শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

৪. নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গত সপ্তাহ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনে সরব রয়েছেন শিক্ষকরা। সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ আন্দোলনে অংশ নিয়েছেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতিদিন কর্মসূচি পালন করছেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন