1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে থিয়েটার অঙ্গনের ‘তেজ’ নাটক মঞ্চস্থ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে থিয়েটার অঙ্গনের ‘তেজ’ নাটক মঞ্চস্থ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা।।

জামালপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার অঙ্গনের আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহের লেখা ‘তেজ’ নাটকের ৫ম বারের মত প্রদর্শনী মঞ্চস্থ হয়েছে।

শুক্রবার (৭) জুলাই রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ ‘তেজ’ নাটকটি মঞ্চস্থ হয়। একইদিন এই নাটকটি ওপার বাংলায় মঞ্চস্থ হয়েছে।

পশ্চিমবঙ্গের লোককবি দেবব্রত সিংহ কবি নিজেই তার ‘তেজ’ কবিতাটিকে নাট্যরূপ দিয়েছেন। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যকার ও নির্দেশক শাহীন রহমান।

নাটকটিতে সমাজে টিকে থাকতে শিক্ষা ও আত্মনির্ভরশীলতাকে গুরুত্ব দিয়ে একটি সাধারণ পরিবারের প্রতিবাদী সংগ্রামী জীবন ও সেই পরিবারের এক কিশোরী মেয়ের রুখে দাঁড়ানোর তেজের সফলতার চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি শুধু এপার-ওপার দুই বাংলার সমাজিক নানা অসঙ্গতিই তুলে ধরা হয়নি এক অর্থে তৃতীয় বিশ্বের অতি সাধারণ মানুষের ওপর অত্যাচার, শোষণ, নির্যাতনের খন্ডচিত্র তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। দুই বাংলার মধ্যে বাংলাদেশের জামালপুর জেলাতেই ‘তেজ’ নাটকটি পঞ্চমবারের মতো মঞ্চস্থ হলো

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন