1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাজ্যে তিন এমপির পদত্যাগ, বিপাকে ঋষি সুনাক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

যুক্তরাজ্যে তিন এমপির পদত্যাগ, বিপাকে ঋষি সুনাক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। মাত্র দুই দিনের মধ্যে তিন এমপি সরে দাঁড়ানোয় বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর যুক্ত হয়েছে বাড়তি চাপ।

এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।

শুক্রবার (৯ জুন) হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা বরিস জনসন। করোনা মহামারির লকডাউনের মধ্যেও জন্মদিনসহ অন্যান্য পার্টি করায় তার বিরুদ্ধে তদন্ত করছিল প্রিভিলিজেস কমিটি। জনসনের বিরুদ্ধে অভিযোগ ছিল, লকডাউনে পার্টি করেও হাউজ অব কমন্সের সঙ্গে মিথ্যাচার করেছেন তিনি। তবে এ কমিটি রায় দেওয়ার আগেই সরে গেছেন তিনি।

বরিস জনসনের পর শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল এডামস। তারা সবাই কনজারভেটিভ পার্টির সদস্য।

এ তিনজনের পর যদি আরও এমপি পদত্যাগ করেন তাহলে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ আরও বাড়তে থাকবে। ইতোমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।

ডেইসি কপার বলেছেন, ‘কনজারভেটিভ পার্টি গলে গেছে এবং তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্যখাত (এনএইচএস) এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ার পর— এই বিশৃঙ্খল কনজারভেটিভ সরকার নিয়ে, সাধারণ মানুষকে সরাসরি মতামত দেওয়ার সুযোগ দেওয়ার সময় এসেছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন