1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঁদা না পেয়ে ১৪ হাজার টাকার খাবার খেলেন ছাত্রলীগ কর্মীরা! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

চাঁদা না পেয়ে ১৪ হাজার টাকার খাবার খেলেন ছাত্রলীগ কর্মীরা!

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি:

হোটেল মালিকের কাছে দাবি করা চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় এসে হুমকি-ধামকি দিয়ে ১৪ হাজার টাকার খাবার খাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

সম্প্রতি রাজধানীর শাহবাগে অবস্থিত ‘কবির হোটেলে’ এ ঘটনা ঘটে। ১০ হাজার টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় কয়েক দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ দোকান মালিক এনায়েত রেজার।

ভুক্তভোগী এই হোটেল মালিক জানান, গত ৫ মে সন্ধ্যায় কয়েকজন যুবক হোটেলে আসে। পরে তারা ম্যানেজার ইলিয়াস হোসেনকে বলে, এখানে হোটেল ব্যবসা করতে হলে তাদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে। ওই সময় ম্যানেজার টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে তারা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় টাকার ব্যবস্থা করে যোগাযোগের জন্য শাকিবুল সুজন নামে একজনের মুঠোফোন নম্বর দিয়ে যায়।

ওই ঘটনার পরদিন ৬ মে বিকেলে আবারও অন্তত ১০ জন যুবক হোটেলে আসেন। ওই সময় তারা ১০ হাজার টাকার খাবার খান এবং নানা হুমকি-ধামকি দিয়ে চলে যান। এর পরদিন (৭ মে) দ্বিতীয় দফায় আবারও বেশ কয়েকজন যুবক এসে একইভাবে হোটেলে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যেতে থাকে। পরে টাকা চাওয়া হলে তারা হুমকি দিয়ে বলে- যতদিন সুজন ভাইকে মাসে ১০ হাজার টাকা করে না দেওয়া হবে, ততদিন এভাবেই খেয়ে যাব।

সবশেষ গতকাল সোমবার (৮ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে অন্তত ২৫ জন যুবক আবারও একযোগে হই-হুল্লোড় করে হোটেলে ঢুকে খাবার খেতে থাকে। ওই সময় তারা হুমকি দেয়- আজ ১০ হাজার টাকা না দিলে হোটেল পরিচালক কবিরকে তুলে নিয়ে যাব। একই সময় তাদের মধ্যে কেউ কেউ খাবার খাওয়ার সময় দোকানে ভাঙচুরও চালায়। এতে প্রতিবাদ করায় ওয়েটারদেরও মারধর করা হয়।

 


 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন