1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

কালকিনিতে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে লিটন ও তার পরিবারসহ এলাকাবাসী। শুক্রবার দুপুরে ভূরঘাটা-কালকিনি আঞ্চলিক সড়কের পাশে কালকিনি পৌরসভার উত্তর মিনাজদী এলাকার জনগন ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন বছর আগে কালাম ঘারামী তার ভাতিজা মোঃ লিটন ঘরামীর কাছে পৌরসভার উঃ মিনাজদী মৌজায় ৪ শতাংশ জমি সাব কবলা বিক্রি করার কথা বলিয়া, উক্ত জমির টাকা নেয়,পরে সে ৪ শতাংশ জমি দলিল না দিয়ে ৩ শতাংশ জমি লিটনকে দলিল করে দেন এবং বাকি ১ এক শতাংশ জমির দলিল পরে দিবে বলিয়া মোঃ লিটন ঘরামী কে স্ট্যাম্পে স্বাক্ষীদের মোকাবেলায় স্বাক্ষর করে। এরপর এনিয়ে একাধিকবার সালিশ বৈঠক করে এলাকার গন্যমান্য ব্যাক্তিরা এরই পরিপ্রেক্ষিতে ভূরঘাটা সোহেল মার্কেটের সামনে আল আমিন এর চায়ের দোকানের সামনে লিটন ঘরামী এক শতাংশ জমি দলিল চাইতে গেলে কালাম ঘরামী ও লিটন ঘরামিকে সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কালামের মেয়ে ডলি আক্তার লিটন ঘরামীকে মারধর (জুতা পেটা) করে এবং উল্টো লিটন ঘরামী সহ অজ্ঞাতনামা ১০/১৫ বিরেদ্ধে ডলি আক্তার বাদী হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করায় ভুক্তভোগী ও এলাকাবাসীরা মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতিবাদ সভা করেন।

ভুক্তভোগী লিটন ঘরামী জানান, কালাম ঘরামীকে একাধিকবার আমারে জমি দলিল করে দিতে বলছি এমনকি সালিশরা বলেছে উল্টো আমাকে হুমকি দেয় আর সেই বিষয় কয়েকদিন আগে কালাম ঘরামীর সাথে সালিশ পক্ষের কথা হয় এবং আমার সাথেও কথা-কাটাকাটি হয় কিন্তু এক পর্যায় কালাম ঘরামী তার মেয়েকে ফোন দিয়ে ডেকে এনে হঠাৎ আমাকে মারধর (জুতা পেটা) করতে থাকে এবং সালিশ পক্ষ বিষয়টি সবই জানে। আর এখন শুনছি উল্টো আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার ও কালাম ঘরামী ও তার মেয়ের শাস্তি চাই।

এ বিষয়ে সালিশ পক্ষে একজন শামসুল হক চৌকিদার বলেন, আমরা এলাকাবাসী এই ঘটনা সবই জানি, অনেক বার সালিশ মীমাংসার করেছি কিন্ত কালাম ঘারামী সালিশ মিমাংসা মানেন না। উল্টো পাল্টা কথা বার্তা বলে।

এবিষয় কালাম ঘরামীর কাছে মোবাইলে ফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলা সে একটা দিছে আমিও একটা দিয়েছি, মামলা আদালত থানায় তদন্তে পাঠাবে এবং থানায় কাগজ আসলে ওসি সাহেব আমাদের ডাকবে দুপক্ষ বসে এটা সমাধান করে দিবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হোসেন জানান, আমাদের কাছে তদন্তের কাগজ আসলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন