1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জানুয়ারি থেকে ব্যাংকে ডলার সংকট থাকবে না: সালমান এফ রহমান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জানুয়ারি থেকে ব্যাংকে ডলার সংকট থাকবে না: সালমান এফ রহমান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে ডলার সংকট আছে, তবে জানুয়ারি থেকে কোনও ব্যাংকে ডলার সংকট থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম শাখার শুভ উদ্বোধন করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য বাজার স্থিতিশীল থাকবে। আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা এক কোটি পরিবারকে টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছি।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর চেম্বার্সের সভাপতি গোলাম রসুল, আইএফআইসি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৌয়দ মনসুর মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন