1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডিসেম্বর থেকে থাকবে না লোডশেডিং: পিডিবির চেয়ারম্যান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

ডিসেম্বর থেকে থাকবে না লোডশেডিং: পিডিবির চেয়ারম্যান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আগামী ডিসেম্বর মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর রমনায় আইইবি’র তড়িৎকৌশল বিভাগ আয়োজিত পেপার মিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

পিডিবির চেয়ারম্যান বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি আর থাকবে না।

তিনি বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্লান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটি অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে।

মাহবুবুর রহমান জানান, আগের তুলনায় বর্তমানে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তবে জ্বালানি সংকট কেটে গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে।

এসময় দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন