1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির জলে কুমির ডাঙায় বাঘ: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বিএনপির জলে কুমির ডাঙায় বাঘ: কাদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রঙিন খোয়াব দেখে কোন লাভ নেই। বিএনপি এখন উভয় সংকটে। তাদের জলে কুমির ডাঙায় বাঘ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা ও ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০, ৬১ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনে ব্যর্থ এখন নির্বাচনেও যেতে ভয় পাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা কে? ২২ দলীয় জগাখিচুড়ির ঐক্যের গতবারের মতো এবারো একই পরিণতি হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে হ্যাঁ-না ভোট করে প্রহসনের নির্বাচন করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিলেন তাদের শেখ হাসিনার ওপর আস্থা রাখার কোনো দরকার নেই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। নেতাকর্মীদের ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কোনো লাভ হবে না।

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন