1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়ার আয়োজন রাষ্ট্রপতির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাদ আছর মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

এছাড়া কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেও দোয়া করা হবে।

মিলাদ-মাহফিল, দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্য, রাষ্ট্রপতি ভবনের সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন