1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ হজযাত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ হজযাত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আন্তার্জিতক ডেস্ক।।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আগামীকাল হচ্ছে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট।

আজ শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৯টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে বলা হয়, মোট ১৩৯টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮শ’৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট থাকবে ৪ আগস্ট। গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন