1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষক কর্মচারীর (নন-এমপিও) তালিকা হালনাগাদে অনিয়মের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শিক্ষক কর্মচারীর (নন-এমপিও) তালিকা হালনাগাদে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১৩৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক-

ইআইআইএনভুক্ত (শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) সব শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক কর্মচারীদের তালিকা হালনাগাদকরণে অনিয়মের অভিযোগ তুলেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

এই শিক্ষক পরিষদের অভিযোগ মাঠ পর্যায়ের কতিপয় শিক্ষা কর্মকর্তা শুধু নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তালিকা জমা নিচ্ছেন।

স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এ অভিযোগ করেছেন।

গত ২৭ মে রাতে স্বাশিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় দুর্দশাগ্রস্থ বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সকল ননএমপিও ও এমপিওভুক্ত স্কুল, কলেজ মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক-কর্মচারীরা এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা পাবেন। কোন জেলা থেকে আমরা অভিযোগ পাচ্ছি উপজেলা শিক্ষা অফিসাররা শুধু ননএমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তালিকা জমা নিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা থেকে ননএমপিও কোন শিক্ষক কর্মচারী যদি বঞ্চিত হয় তার দায় শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে নিতে হবে।

এর আগে গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকের কাছে জরুরিভিত্তিতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তালিকা চাওয়া হয়েছে। সাথে ব্যানবেইসের সর্বশেষ শিক্ষাজরিপের একটা খসড়া তালিকা দেয়া হয়েছে। আজ ২৮ মের মধ্যে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তালিকাটি হালনাগাদ করে ইমেইলে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসকদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন