1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএম ডিপো থেকে আরও ২ মরদেহের অংশবিশেষ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

বিএম ডিপো থেকে আরও ২ মরদেহের অংশবিশেষ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই জনের মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ জুন) সন্ধ্যার দিকে ডিপো থেকে মরদেহ দুটির দেহাবশেষ উদ্ধার করা হয়।

এরমধ্যে একটি মরদেহ ও একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে।

বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।

পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার বলেন, বিএম ডিপোতে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস। এ সময় একটি কনটেইনার অপসারণের সময় দুইটি মরদেহের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সম্পূর্ণ ঝলসে গেছে। এছাড়া একটা মাথার খুলি উদ্ধার করা হয়েছে। তবে এই দুটি দেহাবশেষকে দুটি লাশ হিসেবে গণনা করা হবে।

তিনি বলেন, এই নিয়ে সীতাকুণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হল।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন