1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

জামালপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। শনিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ৪০৯জন মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ৪ হাজার করে মোট ১৬ লাখ ৩৬ হাজার টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন