1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে বৃহস্পতিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে বৃহস্পতিবার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ক্লাসের আগে সমাবেশসহ সাত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার রাতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল সোয়া ৩ টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল ২টা ২৫ পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

দুই শিফটের বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো দৈনিক সমাবেশ সকাল ৯ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো সকাল সাড়ে ১১টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়ন করে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের অনুমোদন নেবেন।

ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আগের ক্লাস রুটিন অনুসরণ করতে বলা হয়েছে।

শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। – বাসস

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন