1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্তমান প্রজন্মের কাছে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়: স্পিকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বর্তমান প্রজন্মের কাছে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়: স্পিকার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও কঠিন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের কাছে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়।

স্পিকার বলেন, ‘জাতি গঠনে তার অবদানগুলো সবার কাছে ছড়িয়ে দিতে হবে, এর মাধ্যমে নতুন প্রজন্ম তার মতো জীবন গঠনে উৎসাহ পাবে। তার মতো দক্ষ পরমাণু বিজ্ঞানী দেশের উন্নয়নে অত্যন্ত প্রয়োজন।’

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব বলেন।

অনুষ্ঠানে ড. এম এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়য়।

স্পিকার বলেন, পীরগঞ্জে জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তির কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তার বিশেষায়িত ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন এবং তার লেখা বইও প্রকাশিত হয়েছে। অনেক গবেষণা কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা ও গবেষণা করেছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. এম এ ওয়াজেদ মিয়ার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন আজ মেধার স্বাক্ষর রেখে কাজ করে চলেছেন। সায়মা হোসেন সারাবিশ্বে অটিজমজনিত জটিলতা সমাধান কল্পে কাজ করছেন এবং সজীব ওয়াজেদ জয় একজন বিশ্বখ্যাত আইটি বিশেষজ্ঞ যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে কাজ করছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন