1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাগর উত্তাল, বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

সাগর উত্তাল, বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। সোমবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

পায়রাসহ সব বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় ‘ আসানি’র প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ভোর পৌনে ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পটুয়াখালীতে ৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড় আসানি এবং অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার সকাল ৯ টার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে ।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে যেতে না করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, রবিবার দুপুরে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক একটি সভা হয়েছে, ওই সভায় নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হুঁশিয়ারি সংকেত তিন কিংবা চার ঘোষণা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কট্রোল রুম খোলা হবে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন