1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফরাসি প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি হামিদের অভিনন্দন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ফরাসি প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি হামিদের অভিনন্দন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুনর্নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বুধবার বিকেলে এক বিবৃতিতে বলেন, ‘আপনার এই পুনর্নির্বাচিত হওয়া- আপনার নেতৃত্ব, সকল-অন্তর্ভুক্তিমূলক প্রকল্প ও ফ্রান্সের মানুষের উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতি ফরাসি জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ।’

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে- যা গণতন্ত্র, সাম্য ও ভ্রাতৃত্ববোধের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ফরাসি জনগণের নৈতিক ও ত্রাণ সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আমাদের স্বাধীনতার পর থেকেই এই সম্পর্ক বছরের পর বছর আরো সুদৃঢ় হয়েছে এবং অর্থবহ সহযোগিতার অনেক ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।’

‘আপনার আসন্ন মেয়াদেও আমাদের মধ্যকার এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে’ আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

চলতি সপ্তাহে ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৭.৪ শতাংশ ভোট পেয়ে কট্টর ডানপন্থী নেতা মেরি লে পেনকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন