1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের জনগনকে করোনা থেকে রক্ষার জন্য গণপরিবহন চালু করা হয়নি- প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশের জনগনকে করোনা থেকে রক্ষার জন্য গণপরিবহন চালু করা হয়নি- প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএইচ এস, মাদারীপুর
ঈদকে সামনে রেখে ব্যাক্তিগত গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে। একটি প্রাইভেটকার ও মাক্রোবাসে ইচ্ছে করলেও সিটের বেশী মানুষ বসতে পারে না বা গণপরিবহনের মত যাতায়াত করতে পারে না তাই দেশের জনগনকে করোনা থেকে রক্ষা করার জন্য গণপরিবহন চালু করা হয় নাই।এতে মধ্যবিত্তরা হয়তো বাড়ী আসতে একটু সমস্যা হবে তবে তারাই ভাল থাকবে সুস্থ্য থাকবে, শনিবার সকালে রাজৈর উপজেলা অফিসের মৌলভী আচমত আলী খান মিলনায়তনে পৌর ছাত্রলীগে উদ্যোগে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
আ:লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করবো এবং এই ঈদে কারো বাড়ী যাবো না, কারন আমরা জানিনা কার করোনা আছে আর কার নাই।
মাদারীপুরের রাজৈরে পৌর ছাত্রলীগের উদ্যোগে ২শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ ফ ম ফুয়াদ,খায়রুল হাসান নিটুল খন্দকার, গোপা শারমিন ,রাজৈর থানার অফিসার ইনচার্জ শওকত জাহান,ছাত্রলীগ নেতা তানভীর মাহমুদ আবির, ছাত্র নেতা মো.রিপন হাওলাদার। এ সময় একে একে
২শত পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন