1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তিন মামলা তদন্তে ৭ জুন পর্যন্ত সময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

তিন মামলা তদন্তে ৭ জুন পর্যন্ত সময়

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাজাধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের তিন মামলা তদন্তে পুলিশকে ৭ জুন পর্যন্ত সময় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী এ তিন মামলায় প্রতিবেদন দাখিল করতে আগামী ৭ জুন দিন রাখেন।

সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যা মামলা দায়ের করেন। বিস্ফোরক আইনে মামলা করেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান। একই থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন। তিন মামলায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় ১৪ শ জনকে আসামি করা হয়।

সোমবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে মঙ্গলবার নিহত হন নাহিদ নামে এক ডেলিভারি ম্যান। এদিন সংঘর্ষে গুরুতর আহত হন মো. মোরসালিন (২৪)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার তিনি মারা যান।

নিউমার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন মোরসালিন।

দুপক্ষের সমঝোতার পর দুদিন বাদে বৃহস্পতিবার নিউ মার্কেটসহ ওই এলাকার বিপণি বিতানগুলো খুলেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন