বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কাঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু, পারাপার করা হচ্ছে জরুরী পরিবহন, পথে পথে পুলিশের ব্যারিকেড

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর।।
লকডাউনে ফেরি সার্ভিস সম্পূর্ন বন্ধের সাথে ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ৩ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামালবাহী ও পন্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী পরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন। এছাড়া উভয় পাড়ে আটকে পড়া যাত্রীবাহী পরিবহন, সাধারন যাত্রীদের ঘাট থেকেই উল্টোপথে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন। 
জানা যায়, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরিগুলোতে উভয়মুখী যাত্রীদের উপচেপড়া ভীড় থামাতে গত মঙ্গলবার সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এদিন থেকেই কোন ধরনের পরিবহন ও যাত্রী পার হতে দেয়নি পুলিশ। এতে উভয় ঘাটে আটকে পড়ে সহস্রাধিক ছোট বড় পরিবহন, জরুরী এ্যামবুলেন্স, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক। পুলিশ ঘাট এলাকা থেকে যাত্রীবাহী পরিবহন ও সাধারন যাত্রীদের ঘাট এলাকা ত্যাগ করে উল্টোপথে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ঘুর্নিঝড় আম্পানের প্রভাব কাটলে শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি। এদিন সকাল থেকে ১২ টি ফেরি দিয়ে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামালবাহী ও পন্যবাহী ট্রাক পারাপার করা শুরু করা হয়। যানবাহনের চাপ কমে যাওয়ায় দুপুর থেকে ৮ টি ফেরি সার্ভিস সচল রাখা হয়। মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক ছাড়া সকল পরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সহকারী ম্যানেজার ভজন সাহা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন গাড়ি বা সাধারন যাত্রী পারাপার করা হচ্ছে না। সকালে ১২ টি ফেরি চলাচল শুরু হলেও যানবাহনের চাপ না থাকায় দুপুর থেকে ৮ টি ফেরি ধারন ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে পারাপার হচ্ছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE