1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্যাসিবাদকে রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য : মির্জা ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

ফ্যাসিবাদকে রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য : মির্জা ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গণতন্ত্র পুনরুদ্ধারে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‌এ সরকারের স্বৈরাচার ও ফ্যাসিবাদকে রুখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ‘নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বধীন গণফোরাম।

ইফতারে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-নুরুল আম্বিয়া), নাগরিক ঐক্য, বিকল্পধারাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সকলের দায়িত্ব হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। নিরপেক্ষ একটি সরকারের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করা। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে ‍পুনরুদ্ধার করি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব বলেন, জনগণ জানতে চায় কোনো গোঁজামিল নয়, আমরা কী করতে চাই, কীভাবে করতে চাই তা পরিষ্কারভাবে বলতে হবে। আসলে আমরা মাঠে নামলে জনগণ মাঠে নামবে।

তিনি আরও বলেন, আমরা একাত্তর সনে জনযুদ্ধ করেছি। এবার হবে গণযুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে জনগণের অধিকার আদায় করতে হবে। এ আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি।

বর্তমান সরকারকে রেখে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না দাবি করে রব বলেন, জাতীয় সমস্যাকে দলীয়ভাবে চিন্তা করলে সমাধান খুঁজে পাওয়া যাবে না। জাতীয় সমস্যা জাতীয়ভাবে সমাধানে জন্য জাতীয় সরকার দরকার।

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অংশ নেয় জাসদের শরীফ নুরুল আম্বিয়া, অধ্যাপক দিলারা চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, পিপলস পার্টির বাবুল সরদার চাখারী প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন