1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মোশাররফ রুবেল আর নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মোশাররফ রুবেল আর নেই

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় মারা যান তিনি।

রুবেলের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক বাঁহাতি স্পিনারের বয়স হয়েছিল ৪০ বছর।

মোশররফ রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে ২০১৯ সালের মার্চ মাসে। এরপর সিঙ্গাপুরে গিয়ে অস্ত্রোপচার করিয়ে সেই টিউমার অপসারণও করা হয়েছিল। ২৪টি কোমোথেরাপি লেগেছিল তার। এরপর মোটামুটি সুস্থ হয়ে ওঠেন তিনি।

কিছুদিন আগে নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। অবশ হয়ে যায় শরীরের একদিক। গত মাসে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে প্রায় এক মাস পর গত ১৫ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল।

দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলেছিলেন মোশাররফ রুবেল। ২০০১-০২ মৌসুমে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক রুবেলের। ১১২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচ খেলেছেন ১০৪টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন