1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি আজ একটি লক্ষ্যমাত্রার দিকে এগুচ্ছে: আমীর খসরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিএনপি আজ একটি লক্ষ্যমাত্রার দিকে এগুচ্ছে: আমীর খসরু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতি কঠিন সময় অতিক্রম করছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য সবাইকে রাস্তায় নামতে হবে। ঘরে বসে এ সংগ্রামের সমাধান হবে না।

রবিবার (১৭ এপ্রিল) রাজধানীর আসাদগেটে একটি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল হয়।

আমীর খসরু বলেন, জাতি আজ মুক্ত হওয়ার সংগ্রামে নেমেছে। এই সংগ্রাম বিএনপির একার সংগ্রাম নয়। জাতি আগামী দিনে কোনদিকে যাবে এটাই নির্ধারণ হবে আমাদের এই সংগ্রামের মধ্য দিয়ে। বিশেষকরে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সাংবিধানিক, রাজনৈতিক অধিকারের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি আজ একটি লক্ষ্যমাত্রার দিকে এগুচ্ছে। সবার এখন লক্ষ্য একটাই জাতিকে মুক্ত করা। যে আন্দোলনে আমরা নেমেছি সেখানে আমাদের জয়ী হতে হবে। এখানে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছাত্র, শ্রমিকরা নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে পেশাজীবীদের ভূমিকা একটা নতুন রূপ দিয়েছে।

ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এসএম মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. আমিনুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন