1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের গুপ্তচর ছিলেন জিয়া’: ড. হাছান মাহমুদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‘মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের গুপ্তচর ছিলেন জিয়া’: ড. হাছান মাহমুদ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের চাকরিজীবী ছিলেন। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি বেতন নিয়েছেন। তবে দলিল বলে প্রকৃতপক্ষে তিনি মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন।’

রোববার (১৭ এপ্রিল) সচিবালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকানন, যেটিকে পরে মুজিবনগর নাম দেয়া হয়েছিল, সেখানে শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। সে সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন বিধায় তিনি শপথ নিতে পারেননি।

জাতির পিতার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যেটিকে আমরা মুজিবনগর সরকার বলি। এটিই বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ হয়েছিল।’

এই সরকারের অধীনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকরিজীবী ছিলেন। তিনি ৪শ টাকা বেতন পেতেন। অন্যান্য সেক্টর কমান্ডাররাও ৪শ টাকা করে বেতন পেতেন। এই সরকারের অধীনেই পরবর্তীতে নানা দপ্তরে আরও নিয়োগ দেওয়া হয়। তারাও কিন্তু বেতন পেতেন। জিয়াউর রহমানসহ অন্যরা কিন্তু বিনা বেতনে যুদ্ধ করেননি।’

জিয়াউর রহমান যুদ্ধ করেছে কিনা সেটা নিয়ে নানা প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দলিল বলে প্রকৃতপক্ষে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। তিনিও ৪শ টাকা বেতন গ্রহণ করতেন। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি বেতন গ্রহণ করেছেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন