1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধভাবে স্থাপিত দোকান-পাট উচ্ছেদ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধভাবে স্থাপিত দোকান-পাট উচ্ছেদ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, সরকার এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে।

রোববার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনকে বলব, তারা যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করে। সে ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। আমরা দেখছি প্রতি বছর ৩৫ হাজার শিশু জন্ম নিচ্ছে। আমাদের ৫ বছর হয়ে গেছে, তাহলে দেড় লাখ হয়ে গেছে।

তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দারা যেন বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করতে না পারে সে জন্য ইউএনএইচসিআরের ডাটাবেজ ব্যবহার করা হবে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার্থে ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, আনসার ও র‌্যাবের যৌথ টহল চলছে সেটা আরও জোরদার করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। যদি অভিযানের প্রয়োজন হয় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অবৈধভাবে স্থাপিত দোকান-পাট উচ্ছেদ করা হচ্ছে। তা চলমান থাকবে। ক্যাম্পের চারপাশ দিয়ে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য সেনাবাহিনীকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। সেটার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয়েছে। রাস্তা নির্মাণের কাজও শেষের দিকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বয়সভিত্তিক না করে সবাইকে একই পরিমাণ রেশন দেওয়া হয়। আমরা বলেছি, রেশনটা যেন বয়সভিত্তিক দেয়।

এ ছাড়া নাফ নদী দিয়ে মাদক চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন