1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৭ এপ্রিল থেকে গার্মেন্টস ছুটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

২৭ এপ্রিল থেকে গার্মেন্টস ছুটি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সড়ক ও নৌপথে যাত্রীর চাপ মাথায় রেখে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সেই তারিখটির প্রতি নজর রেখে এই সিদ্ধান্ত।

রবিবার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে- বিষয়টি বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়; সেটি নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ-রুটে দিতে পারব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন