1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে রাতে গোপনে ৪শত পরিবারকে খাবার দিচ্ছে ’আমরা ৮৫’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে রাতে গোপনে ৪শত পরিবারকে খাবার দিচ্ছে ’আমরা ৮৫’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৮৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএইচএস,মাদারীপুর।।
মাদারীপুরের সরকারি ইউআই স্কুলের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচ রাতের আধারে গোপনে ৪ শতাধিক মধ্যবিত্ত পরিবাকে ঈদ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।
খাদ্য সামগ্রী গুলো বাড়ীতে পৌছে দেয়া কার্যক্রমটি শুরু করা হবে বৃহস্পতিবার থেকে।

উদ্যোগতার একজন মো. ফজলুহক আজম জানান, করোনাভাইরাস মহামারী আসার পর থেকে যারা কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে তাদের একটি তালিকা করে আমরা ৮৫ ব্যাচের বন্ধুরা মিলে এই ঈদে তাদের বাড়ী বাড়ী গিয়ে গোপনে খাদ্য সামগ্রী পৌছে দেয়া উদ্যোগ গ্রহন করা হয়েছে। অনেকে পরিবার আছে যারা কারো কাছে হাত পেতে কিছু নিতে পারে না এবং কারো কাছে কিছু চাইতেও পারে না। তাদের খুঁজে বের করে খাদ্য সামগ্রী দিচ্ছি।
এসময় তাপস দাস বলেন, আমরা চাই এই মহামারীতে কেউ যেন নিরবে খাদ্য সামগ্রী না পেয়ে অসহায় হয়ে না পরে। আমাদের খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে সাদা ভাতের চাল, পোলাও চাল,ডাল,চিনি,দুধ,তেল,সেমাই,সাবান।

এসময় সাইদুল বাসার টফি বলেন, আমরা আজ প্রচারটা করছি একটি করানে তাহলো যারা অন্যের কাছে হাত পেতে নিতে লজ্জা পায় বা অসহায় হয়েও হাত পেতে নিতে পারে না এরকম কেউ যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তাদের বাড়ীতে গিয়ে গোপনে খাদ্য সামগ্রী পৌছে দেবো। প্রয়োজনে ০১৭২৭১৭৪৫৪১ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
খাদ্য সামগ্রী কর্মসূচীতে আরও যারা ছিলেন, আলমগীর হোসেন, আজিজুল হক পনির, টোটন দে, বশির ছরাকার বাবুল প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন