বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

দুই কিশোরীকে দেখতে এলাকাবাসীর ভিড়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কিশোরীকে বিয়ে করার জন্য নোয়াখালী থেকে টাঙ্গাইলের বাসাইলে ছুটে এসেছে আরেক কিশোরী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই কিশোরীকে দেখতে ভিড় করছে এলাকার লোকজন।

গতকাল সোমবার (২১ মার্চ) বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছপাড়া গ্রামের মেয়ে আঁখি আক্তারের (১৫) বাড়িতে ছুটে আসেন নোয়াখালীর সদর উপজেলার পূর্বলক্ষ্মীনারায়ণপুরের বিলকিছ আক্তার (১৭)।

আঁখি আক্তার ময়থা গাছপাড়া গ্রামের আজহার আলীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিলকিছ আক্তার নোয়াখালী সদর উপজেলার পূর্বলক্ষ্মীনারায়ণপুরের নুরুল হকের মেয়ে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিলকিছ ও আঁখির পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দেখাও করেছে।

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে বিলকিছ ও আঁখির পরিচয় হয়। ফেসবুক মেসেঞ্জারে তারা নিয়মিত কথাবার্তা বলতো। দুই মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রিযাপন করে এই দুই কিশোরী। সেখান থেকে সিরাজগঞ্জের চৌহালী এলাকায় গিয়ে থাকে তারা। পরে সেখানকার লোকজন দুই কিশোরীর আচরণ সন্দেহজনক মনে হলে দুই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেয়। এরপর গত রোববার (২০ মার্চ) ওই দুই কিশোরী ফোনে কথা বলে। তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। ফলে ওই দিন সন্ধ্যায় টাঙ্গাইল শহরে আসে বিলকিছ। পরে আঁখি তাকে নিয়ে তাদের বাড়িতে যায়।

ঘটনাটি জানাজানি হলে আঁখিদের বাড়িতে লোকজনের ভিড় শুরু হয়। দুইজনকে একনজর দেখতে বাড়িতে আসছে মানুষজন। এমন পরিস্থিতিতে হতভম্ব আঁখির পরিবার।

আঁখি ও বিলকিছ বলে, ফেসবুকের মাধ্যমে আমাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারব না। প্রয়োজনে আমরা বাড়ি ছেড়ে গার্মেন্টসে চাকরি করে দুইজনে সংসার করে খাব।

আঁখির বাবা আজাহার আলী বলেন, আঁখি আমার পালিত মেয়ে। দেড় মাস বয়সে তাকে লালনপালন করতে এনেছিলাম। পালিত হলেও সে আমার খুবই আদরের সন্তান। নোয়াখালীর ওই মেয়েটিকে চলে যেতে বলছি বারবার, কিন্তু সে যাচ্ছে না। সে কিছুতেও আঁখিকে ছাড়া যাবে না। পরে বিলকিছের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তার পরিবার নোয়াখালী থেকে রওনা হয়েছে। তারা আসার পর বিলকিছকে তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া স্থানীয় প্রশাসনকেও ঘটনাটি জানানো হয়েছে।

ফুলকি ইউনিয়নের ইউপি সদস্য সেকান্দার আলী স্বপন জানান, নোয়াখালীর ওই কিশোরী গত রোববার রাতে এসেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দুই কিশোরীর দাবি তারা কেউ কাউকে ছাড়া থাকবে না। তারা গার্মেন্টসে চাকরি করে একত্রে সারাজীবন কাটাবে বলে জানিয়েছে। এ ক্ষেত্রে বিলকিছ আঁখিকে জীবন সঙ্গী করবে বলে জানিয়েছে।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা হয়েছে। নোয়াখালীর ওই মেয়েটির পরিবারকে তারা বিষয়টি জানিয়েছে। মেয়েটির পরিবার আসলে তাকে ফিরিয়ে দিতে বলা হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি জানিয়েছেন। নোয়াখালীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে প্রকৃত অভিভাবকের খোঁজ পেলে তাদের হাতে তুলে দেওয়া হবে। যদি পরিবার খুঁজে না পাওয়া যায় তাহলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE